Shakil Shah
২৬ অক্টোবর ২০২১, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর, অবস্থা স্থিতিশীল

ভোরের দর্পণ ডেস্ক:

আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। সোমবার (২৫ অক্টোবর) রাতেই তাকে কেবিনে নিয়ে আসা হয়। 

চিকিৎসকরা বলছেন, অপারেশনের পর পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়াকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, আলহামদুলিল্লাহ। ম্যাডামের অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। কাল রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, যে উদ্দেশ্যে ম্যাডামের বায়োপসি করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। আজকে বিকেলের আগে হয়তো পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে।

সোমবার খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন হয়। অপারেশনের পর এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০