Shakil Shah
১৩ অক্টোবর ২০২১, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বাংলাদেশের ডাক্তারদের বিএনপির এত অবজ্ঞা কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়া প্রয়োজন- দলটির তরফ থেকে এমন বক্তব্য আসার পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন তুলেছেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তাদের এত অবজ্ঞা কেন? ডাক্তারদের প্রতি অবজ্ঞা কেন? 

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই প্রত্যাশা করি। অতীতেও বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ছিলেন তখন প্রতিদিন সকাল-বিকেল দু’বেলা করে বলতেন বেগম খালেদা জিয়াকে অবশ্যই বিদেশ নিয়ে যেতে হবে। কিন্তু তখন বাংলাদেশের চিকিৎসায় ভালো হয়ে খালেদা জিয়া ঘরে ফিরেছিলেন।

হাছান মাহমুদ বলেন, এখন আবার বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তারা যে ধোঁয়া তুলছেন সেটি আগের মতোই। নতুন কোনো বক্তব্য নয়। অসুস্থ হলে কি বিদেশ নিয়ে যেতে হবে? এটি কেন।

আজ (বুধবার) অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য,  কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল এই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

এর আগে তিনি অনুষ্ঠানে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতো, ১০টা হোন্ডা ২০টা গুন্ডা। এটাকে ভোটের পরিবেশ বলে? বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে বলে ভোট হচ্ছে। সুষ্ঠু ভোট হয়েছে বলেই অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে। তারা জনবিচ্ছিন্ন হয়েছে বিধায় স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। যে সমস্ত দল জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারাই ভোট বর্জন করে। জননির্ভর কোনো দলের পক্ষে ভোট বর্জন করা আত্মহত্যার সামিল। আসলে তারা চায় এমন একটি ব্যবস্থা বাংলাদেশ হোক, যেটার মাধ্যমে নিশ্চিত করা যাবে বিএনপি ক্ষমতায় যাবে।

তিনি আরও বলেন, আমরা পত্রিকার শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। হঠাৎ যেমন বৃষ্টি হয়, তেমনি কিছু পত্রিকা আছে হঠাৎ বের হয়। সেগুলো বের হয়, যেদিন বিজ্ঞাপন পায়। আমরা এগুলোকে চিহ্নিত করেছি। ইতোমধ্যে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করার জন্য সারাদেশের জেলা প্রশাসকদের জানানো হয়েছে। বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে, বাকিগুলোও বন্ধ করে দেওয়া হবে। আরও প্রায় ২০০ পত্রিকা আছে, যেগুলো এমন বের হয়। চলচ্চিত্র প্রকাশনা অধিদফতর যেখানে পত্রিকার ক্রম/সার্কুলেশন ঠিক করা হয়, সেখানে যে সার্কুলেশন দেওয়া হয় সেটা আসলে বাস্তবসম্মত নয়। আমরা রিয়েল সার্কুলেশনের ভিত্তিতে পত্রিকার ক্রম ঠিক করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে নিজের জমানো টাকায় বুড়িতিস্তা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করলেন আব্দুল করিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

১০

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১১

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৪

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৫

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৬

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

২০