Ibrahim Atiullah Anik
২৭ অক্টোবর ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এক গণমাধ্যম কর্মী। গতকাল সোমবার (২৭ অক্টোবর) সকালে বহির্বিভাগে থাকা মো. সেলিমুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ সময় ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় নগরীর সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

খুলনা সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার শিকার ওই সাংবাদিকের নাম নুর মোহাম্মদ খান লিটু। তিনি খুলনার স্থানীয় পত্রিকা দৈনিক প্রবাহের মাল্টিমিডিয়া রিপোর্টার।

অভিযোগ সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে দালাল দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তির বিষয়ে সংবাদ সংগ্রহে যান লিটু। এ সময় বহির্বিভাগে থাকা মো. সেলিমুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার একপর্যায়ে ওই সাংবাদিকের ওপর হামলা করলে সেখানে কর্তব্যরত আনসার সদস্য তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।

জানা গেছে, অভিযুক্ত মো. সেলিমুজ্জামান স্বাস্থ্য অধিদপ্তরের প্রজেক্টের ল্যাব টেকনোলোজিস্ট হিসেবে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত। দুর্নীতির অভিযোগে তাকে খুমেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছে। সেখানে অফিস না করে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুমেক হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে অবৈধ ডায়াগনস্টিক খুলে রোগী ভাগিয়ে নিয়ে যান। এসব বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

অভিযুক্ত সে‌লিমুজ্জামান ব‌লেন, আমি ছু‌টি‌তে আছি, যে কার‌ণে খুলনায় র‌য়ে‌ছি। আমি কোনো প্রতিষ্ঠান চালাই না। এটা আমার আত্মী‌য়ের প্রতিষ্ঠান। সাংবা‌দিক‌কে হামলা বা হুম‌কির কোনো ঘটনা ঘ‌টেনি।

নুর মোহাম্মদ খান লিটু বলেন, এ ঘটনায় আমি সোনাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। একজন সাংবাদিক হিসেবে আমি আমার পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১০

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১১

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১২

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১৩

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৪

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৫

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৬

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৭

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৮

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৯

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

২০