Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলার চৌগ্রাম ও (২০ এপ্রিল) চামারী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের সুকুমারের ছেলে শ্রী সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের শহীদ মোল্লার ছেলে মোঃ সজল মোল্লা (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষক সুমন কুমার তার বসতবাড়ি থেকে কিছু দূরে লিজ নেওয়া একটি পুকুরে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সোমবার সকাল ৮টার দিকে চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামে ফসলি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সজল মোল্লা।

জানা যায়, মাঠে ধানের জমিতে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি মারাত্মকভাবে জখম হন এবং মাঠেই পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পুলিশ অবগত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

১০

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১১

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

১২

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

১৩

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

১৪

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

১৫

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

১৬

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১৭

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১৮

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১৯

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

২০