Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ৮২ নম্বর শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আছরার উল্লাহ নুরী, ডা. রাশেদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশর জিহাদী, স্যানিটারি ইনস্পেক্টর ছৈয়দুল আকবর, মেডিকেল টেকনোলজিস্ট জয়নাল আবেদীন, শিবলী দাশ, স্বাস্থ্য সহকারী পারেসুল আলম সহ সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাম রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ বিশেষ টিকাদান কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫ বছরের ১ দিন কম) মোট ৬৯ হাজার ৯৬৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।উপজেলায় ৩০টি সেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ৩৫ হাজার ৭০৫ জন ছেলে এবং ৩৪ হাজার ২৬০ জন মেয়ে শিশু টিকা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

ধুনটে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

১০

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

১১

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১২

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১৩

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১৪

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১৫

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৬

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৭

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৮

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৯

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

২০