Shakil Shah
৪ অক্টোবর ২০২০, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলমান লঞ্চে সন্তানের জন্ম, বিনা ভাড়ায় আজীবন যাতায়ত

মা ও নবজাতক। ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ অনলাইন:

ঢাকা-বরিশাল পথে চলাচলকারী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে মেয়ের জন্ম দিয়েছেন এক প্রসূতি। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মা ও নবজাতক মেয়ে সুস্থ আছে।

লঞ্চটির কর্মচারীরা বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদী অতিক্রমের সময় ওই প্রসূতি সন্তানের জন্ম দেন। নবজাতক নিরাপদে পৃথিবীর আলো দেখায় লঞ্চজুড়ে একটা উৎসবের আমেজ দেখা দেয়।

লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ বলেন, ‘খবরটি জানতে পেরে লঞ্চটির মালিকের স্ত্রী নবজাতকের নাম রেখেছেন নুসাইবা। এ ছাড়া লঞ্চ মালিক নিজাম উদ্দিন মৃধা ওই দম্পতি ও নবজাতক আজীবন এই কোম্পানির লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন বলে ঘোষণা দেন।’

লঞ্চের কর্মচারীরা বলেন, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার সন্তানসম্ভবা স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে লঞ্চের কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসবব্যথা ওঠে। ফোরকান তখন লঞ্চের অন্য যাত্রীদের বিষয়টি জানান। লঞ্চের যাত্রী দুই নারীর সহায়তায় ফাহিমা নিরাপদে সন্তান জন্ম দেন। লঞ্চে থাকা একজন চিকিৎসক যাত্রীও এ সময় এগিয়ে গিয়ে প্রয়োজনীয় সহায়তা করেন। সকালে ওই দম্পতি বরিশাল নৌবন্দরে নেমে বাড়ি চলে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০