Shakil Shah
৮ নভেম্বর ২০২০, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ আটক ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পুলিশ ও র‌্যাবের পৃথক ৩টি অভিযানে ৬ হাজার ৯৭০ পিস ইয়াবা, ৮৪১ বোতল ফেনসিডিল ও ১টি ট্রাকসহ ৫ জন আটক হয়েছে।

শনিবার অভিযানগুলো চালানো হয়। আটকরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের একরামুলের ছেলে মোমিন ওরফে ভাদু (২৮), একই ইউনিয়নের বিশরশিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান আলী (৩৩), সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর চর বেলপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে বাবু মিয়া (২২), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দমপুর বিষনুপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে আবুল হোসেন (২৮) ও একই গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩০) ।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, শনিবার বিকেলে শিবগঞ্জের ৫ নং বাঁধ এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক হন মোমিন ও ভাদু। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধিণ বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প কমান্ডার মেজর নাজমুস সাকিব বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে সদরের সন্দপুর ইউনিয়নের আরাজি এলাকায় একটি কাঁচা সড়কের উপর অভিযান চালিয়ে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হন বাবু মিয়া।

শনিবার র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহীবাগ এলাকায় রহনপুরগামী সড়কে চেকপোষ্ট বসিয়ে ৮৪১ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ গ্রেফতার হন আবুল হোসেন ও মাসুদ রানা।

ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে কুমিল্লা যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‌্যাবের অভিযানগুলির ব্যাপারে সদর থানায় দু’টি পৃথক মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০