Shakil Shah
৭ অক্টোবর ২০২১, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রলারে গৃহবধূকে গণধর্ষণ : ৩ যুবক গ্রেপ্তার

ভোরের দর্পণ ডেস্ক:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সোলেমান (২২), বাপ্পি প্যাদা (২৪) ও আরিফ খান (২৩)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গলাচিপা উপজেলার চর কাজল গ্রাম থেকে সোলেমান ও বাপ্পিকে গ্রেপ্তার করে চরশিবা ক্যাম্প পুলিশ। আর আজ বৃহস্পতিবার সকালে চর নজির গ্রাম থেকে আরিফ খানকে গ্রেপ্তার করে রাঙ্গাবালী থানা পুলিশ।

এর আগে গণধর্ষণের ঘটনায় গতকাল বুধবার রাতে সোলেমানকে প্রধান আসামি করে সাতজনের নামে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন ওই গৃহবধূর বাবা।

 

মামলা সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টায় ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি গলাচিপার চর বিশ্বাস গ্রাম থেকে চাচাতো দেবর সোলেমানের সঙ্গে বাবার বাড়ি রাঙ্গাবালীর চর বেস্টনি গ্রামের উদ্দেশে রওনা দেয়। এ সময় চর আগস্তি হাক্কাঘাটের খেয়াঘাট এলাকায় এসে সোলেমান তাকে লাইনের ট্রলারে না উঠিয়ে আরিফ খানের ট্রলারে উঠায়। পরে দুপুর একটার দিকে সাপের খাল নামক স্থানে পৌঁছে ট্রলারের ছৈয়ের মধ্যে ঢুকে ওই গৃহবধূকে সাত যুবক পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০