Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২১, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন সর্বোচ্চ সময়, এই সরকারের উচিত হবে নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন; নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে জনগণ যেন ইচ্ছামতো করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, সেই প্রতিনিধির মাধ্যমে যেন রাষ্ট্র পরিচালিত হয়। এই হচ্ছে একমাত্র দাবি জনগণের। সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা আহ্বান জানাচ্ছি সরকারকে সমস্ত দলমত নির্বিশেষে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্যে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দি যারা আছেন তাদের মুক্ত করে দিতে হবে ও রাজনৈতিক মামলা তুলে নিতে হবে। সেই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে জনগণের দাবিগুলোকে পূরণ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি তাদের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার আমলাতন্ত্রকে ব্যবহার করছে এবং এই আমলা এখন আমলালীগ হয়ে গেছে।

বিএনপির মহাসচিব বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করছে। আওয়ামী লীগ গণতন্ত্রের একটা মুখোশ দিয়ে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ জেলা বিএনপির নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০