Shakil Shah
২৭ সেপ্টেম্বর ২০২০, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তার পেটে চর বিদ্যানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়

আব্দুল হাকিম সবুজ, রাজারহাট (কুড়িগ্রাম):

সেপ্টেম্বর শনিবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিস্তা নদীর তীব্র ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে। ফলে ওই এলাকার ছেলে-মেয়েদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরবিদ্যানন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিস্তার পশ্চিম তীরে বিদ্যানন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবিদ্যানন্দ গ্রামে অবস্থিত। ১৯৯৮সালে ৬লাখ ৩৪হাজার ৭শত ৪৭টাকা ব্যয়ে বিদ্যালয়টির ভবন নির্মাণ করা হয়। এর পর চরাঞ্চলের ছেলেময়েরা ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করে আসছে। বেশ কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এতে করে প্রবল স্রোতের সৃষ্টি হয়ে পশ্চিম তীরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এর ফলে ওই বিদ্যালয়টি হুমকীর মুখোমুখী হয়ে দাঁড়ায়। একারণে গত ১৭ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা অফিস বিদ্যালয়টির জন্য সর্বসাধারণের মাঝে ওপেন টেন্ডার আহবান করে। কিন্তু টেন্ডারে কেউ এগিয়ে না আসায় বিদ্যালয়টি ওই অবস্থায় অবস্থান করে। গত শুক্রবার রাতে বিদ্যালয়টির ভবনের নিচ দিয়ে তিস্তা নদীর প্রবল বেগে পানি প্রবাহিত হলে ভবনটির কিছু অংশ ধ্বসে পড়ে।

২৬সেপ্টেম্বর শনিবার সকাল এগারো থেকে ভবনের একটি অংশ ভেঙে দুমড়ে মুচড়ে নদীতে বিলীন হতে থাকে। এতে করে ওই প্রতিষ্ঠানটির প্রায় ১ শত ৫০জন শিক্ষার্থীর পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়ে। এমনকি প্রতিষ্ঠানটি বিলীন হয়ে যাওয়ায় চরাঞ্চলে বসবাসকারী অভিভাবকগণও তাদের কোমলমতি ছেলে-মেয়েদের নিয়ে চরম উৎকন্ঠায় রয়েছে।

 

এব্যাপারে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনন্ত কুমার সরকার বলেন, ১৫ সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ ভবনটির নিলামের জন্য আবেদন করা হয়। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, ভবনটি ৩০হাজার টাকা নিলাম ডাক হয়েছিল। কিন্তু দেয়া না হওয়ায় অর্ধেক নদীগর্ভে ধ্বসে পড়ে। ২৬ সেপ্টেম্বর শনিবার রাজারহাট উপজেলা শিক্ষা অফিসার মো. সোলায়মান আলী বলেন, টেন্ডার দেয়ার পরও কেউ এগিয়ে না আসায় ভবনটি নদীতে চলে যায়। প্রধান শিক্ষককে আসবাবপত্র ও দরজা জানালাগুলো সংরক্ষণ করতে বলা হয়েছে। প্রতিষ্ঠান খুললে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০