Online Desk
১৯ এপ্রিল ২০২৬, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও তিলাই ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করছে উপজেলা বিএনপি।

(১৮ এপ্রিল) মধ্যরাতে উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ‍্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

ওই তিনটি ইউনিয়নেই ৩১ সদস‍্য বিশিষ্ট পূনাঙ্গ আহবায়ক কমিটি দেয়া হয়েছে।চরভূরুঙ্গামারী ইউনিয়নে শাহজালালকে আহবায়ক, লুৎফর রহমানকে সদস‍্য সচিব, পাইকেরছড়া ইউনিয়নে আবুল কাশেমকে আহবায়ক, মতিয়ার রহমানকে সদস‍্য সচিব এবং তিলাই ইউনিয়নে আবুল কালামকে আহবায়ক ও ওসমান গনিকে সদস‍্য সচিব করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

চরভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক শাহ জালাল,পাইকেরছড়া ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কাশেম ও তিলাই ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম উপজেলা বিএনপি কর্তৃক ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের উপজেলা বিএনপি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি দিয়ছেন।আমরা আশা করছি আমাদের এই কমিটি আগামী দিনগুলোতে দলের সবাইকে সাথে নিয়ে দলের সন্মানিত চেয়ারম‍্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করব ও দেশ পূর্নগঠনে এগিয়ে যাব।

উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল বলেন উপজেলার ১০ টি ইউনিয়নের মধ‍্যে আমরা তিনটি ইউনিয়নে দলের নেতাদের অতীতের ত‍্যাগ ও সংগ্রামের বিভিন্ন দিক পযালোচনা করে ৩১ সদস‍্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছি। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নগুলোতেও শীঘ্রই আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১০

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১২

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৩

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৪

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৫

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৬

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৭

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৮

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৯

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

২০