
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২৬ ইং শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলায় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সুরাইয়া বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মুহাম্মদ আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, মাহফুজার রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
জানা যায়, অত্র প্রতিষ্ঠানে ২০২৬ ইং শিক্ষাবর্ষে এসএসসি ৭৫ জন এইচএসসি ১০ জন পরীক্ষার্থীদের বিদায় দেয়া হয়। এছাড়া ষষ্ঠ শ্রেনীতে ভর্তিকৃত ৮০ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। এসময় বিদায়ীদের পরীক্ষার উপকরণ দেয়া হয় এবং নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়।
পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) জিয়াউর রহমান।