
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় একটি ব্রিজের এপ্রোচ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার বহরমপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকার খালের ওপর নির্মিত ব্রিজের দুই ঢালের এপ্রোচ সড়ক নির্মাণের দাবিতে আমতলা বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম,ইউপি সদস্য মো. গিয়াস মৃধা ও মাদ্রাসা শিক্ষক মাও. মাহবুবুর রহমান প্রমুখ। এসময় বক্তারা দাবি করেন, ব্রিজটির এপ্রোচ সড়ক নির্মাণ না হওয়ায় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ প্রতিদিন ব্রিজ পাড় হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।