
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টহলদল সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় উন্নতমানের অবৈধ শাড়ী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত শাড়ীর আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ ১৭ হাজার টাকা।আজ সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফুল ইসলাম বিজিবি জানায়, জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে ।
এদিকে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।