Shakil Shah
২২ ফেব্রুয়ারী ২০২২, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুদকে রিভিউ আবেদন করবেন চাকরিচ্যুত শরীফ

ভোরের দর্পণ ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত সহকারী উপপরিচালক মো. শরীফ উদ্দিন তার অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সবশেষ দুদকের পটুয়াখালী জেলার উপ-সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শরীফ উদ্দিন নিজেই। তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার, ২৩ ফেব্রুয়ারি) আমার অপসারণ আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো। দুদকের চাকরিবিধি অনুযায়ী অপসারণের বিরুদ্ধে কমিশনে রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। এটি দুদক চাকরিবিধির ৪৮ ধারায় উল্লেখ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রিভিউ আবেদনেও যদি আমি প্রতিকার না পাই, তবে আদালতের দ্বারস্থ হবো। এ বিষয়ে আমি ইতোমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি।’

বিধিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করে দুদক। পরদিন এ ঘটনার প্রতিবাদে ঢাকাসহ ২১ জেলার দুদক কর্মকর্তারা নজিরবিহীনভাবে মানববন্ধন করে প্রতিবাদ করেন। এছাড়া হঠাৎ করে এই কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।

প্রথম দিকে সুনির্দিষ্টভাবে কিছু না জানালেও ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে শরীফের বিরুদ্ধে ১৩টি অভিযোগ জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন। যদিও এসব অভিযোগের ব্যাখ্যা গণমাধ্যমে পাঠিয়েছেন শরীফ।

অন্যদিকে ২০ ফেব্রুয়ারি শরীফের জীবনের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) হাইকোর্ট চিঠিটি রেখে আইনজীবীদের বলেন, সংক্ষুব্ধ হলে তারা যেন রিট দায়ের করেন।

জানা গেছে, গত বছরের ১৬ জুন শরীফকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। চট্টগ্রামে চাকরির সময় একের পর এক অভিযানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন শরীফ।

শরীফের অভিযোগ, চাকরিচ্যুতির কিছুদিন আগে ৩০ জানুয়ারি তাকে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার বাসায় এসে সদলবলে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা হুমকি দিয়ে যান। সেদিন এক সপ্তাহের মধ্যে শরীফের চাকরি খেয়ে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় বিষয়টি কমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শরীফ উদ্দিন।

এই জিডি তদন্তের সময় সিসিটিভি ফুটেজে পেট্রোবাংলার অবসরকালীন ছুটিতে থাকা পরিচালক (পরিকল্পনা) আইয়ুব খানের উপস্থিতি দেখতে পায় পুলিশ। যদিও কী কারণে সেদিন আইয়ুব খান শরীফের বাসায় গিয়েছিলেন তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১১

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

১২

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

১৩

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

১৪

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৫

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১৭

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১৮

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৯

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

২০