Shakil Shah
১৩ জানুয়ারী ২০২২, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে খেলাধুলা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে খেলাধুলা ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীডা মন্ত্রণালয় জেলা ক্রীড়া অফিস, পঞ্চগড় আয়োজিত বার্ষিক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। এসময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা দৌড়, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।

পরে তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সদরের বেশ কয়েকটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দ আয়োজনে মেতে উঠে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মনে উৎসাহ জোগাতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়শ্রী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম ও দেশ এনজিওর প্রধান নির্বাহী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০