Shakil Shah
১৩ মার্চ ২০২৪, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, টিন খুলে পালানোর সময় গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, টিন খুলে পালানোর সময় গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণকারী জাহাঙ্গীর আলম কালাকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের মনই মিয়ার বাড়িতে টিন খুলে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার এসআই মোস্তফা কামাল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে কালার এক সহযোগীকে চিহ্নিত করেন। তার দেওয়া তথ্যমতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মনই মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। 

পুলিশ-জনতার উপস্থিতি টের পেয়ে ঘরের ছাদে আশ্রয় নিয়ে টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কালা। একপর্যায়ে মোস্তফা কামাল তাকে গুলির ভয় দেখান। পরে মই বেয়ে ছাদে উঠে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। ধর্ষক কালাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী তার ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, ভোগতেরা গ্রামের আব্দুর রশিদের বখাটে ছেলে ধর্ষণ, বলাৎকার, মাদকসেবন, চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম কালা গত ৪ মার্চ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। 

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, কালার বিরুদ্ধে জুড়ি থানায় দুটি ধর্ষণ, একটি বলাৎকার ও বিভিন্ন ধারায় ৫টি মামলা রয়েছে এবং কমলগঞ্জ থানায় আরো একটি মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০