Online Desk
২৯ এপ্রিল ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক মো. মো. রুহোল আমিনের সঞ্চালনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহসীন আলী, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী , ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপজেলা সংগঠক মো. আজিজুল হক সরকার, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের গ্রন্থাগার প্রভাষক ও সহ-সংগঠক মো. এন্তেখাব আলম রিপন,সহকারী গ্রন্থাগারিক আসফাকুল আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কবীর সরকার, সাধারণ সম্পাদক আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক ভ্রাম্যমাণ বই মেলা ইউনিটের সংগঠক মো. রুহোল আমিন ও বিপণন কর্মকর্তা রুবেল আহম্মেদ বলেন, ‘বিশ্ব সাহিত্য কেন্দ্রের চলমান ভ্রাম্যমাণ বইমেলায় ১৫০ টি প্রকাশনার ১০ হাজারেরও বেশি বই রয়েছে। তিনদিন ব্যাপী মেলায় দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য বই প্রদর্শন ও বিক্রি চলমান থাকবে। ২৯ এপ্রিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ও ৩০ এপ্রিল পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

মেলায় প্রথম দিনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নিজ নিজ পছন্দের বেশ কিছু বই তারা ক্রয় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ হাওরে বোরো ফসল বিপর্যয়, পানিতে তলিয়ে ৯ হাজার হেক্টর জমি

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

১০

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

১১

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১২

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

১৩

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

১৪

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

১৫

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

১৬

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১৭

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১৮

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১৯

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

২০