Online Desk
২ মে ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান সামনে রেখে শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচীর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

শহরের আজাদী ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণতন্ত্র যুক্তফ্রন্টের আহবায়ক ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। যুক্তফ্রন্টের সদস্য ধীরেন্দ্র নাথের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় গণফ্রণ্টের সম্বয়ক ও জেলা যুক্তফ্রন্টের সদস্য কমরেড ছমির উদ্দিন, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক সুশান্ত কুমার রায়, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির নেতা দাউদ খান, জাতীয় গণফ্রন্ট জেলা কমিটির সদস্য মো. শাহজাহান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য আব্দুল কাদের, সদস্য রেবেকা মহুয়া। এসময় যুক্তফ্রন্টের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিকদের শ্রমে-ঘামে এই সমাজ সভ্যতা গড়ে উঠেছে। দিনরাত পরিশ্রম করে ভবন ইমারত তৈরি করছে, মাঠে সোনার ফসল ফলাচ্ছে। কলকারখানার চাকা ঘুরাচ্ছে। কিন্তু তাঁরা তাদের ঘামের ন্যায্য হিস্যা পাচ্ছে না। ঢাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানায় ঈদের আগে বেতন বোনাসের দাবিতে রাজপথে আন্দোলন করতে হয়। দেশে সরকার আসে সরকার যায় কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় না। একশ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। সমাজের এই বৈষম্য দূর করতে হবে। শ্রমিকদের ঘামের ন্যায্য মূল্য দিতে হবে। শ্রমিক শ্রেণির সরকার ছাড়া শ্রমিকের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সংসদে শ্রমিকের কোন প্রতিনিধি নেই। যতদিন এদেশে শ্রমিক শ্রেণির সরকার গঠিত না হবে ততদিন শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে না।

এসময় বক্তারা আরও বলেন, নির্বাচনের তিনদিন আগে অন্তর্বর্তী সরকার অ্যামেরিকার সাথে একটি গোপন যুক্তি করেছে যা আমাদের দেশকে এক প্রকার অ্যামেরিকার গোলমিতে আবদ্ধ করেছে। অবিলম্বে সরকারকে এই গোলামির যুক্তি বাতিল করার আহবান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০