Online Desk
৩ মে ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

বিশ্বজুড়ে খাদ্য সংকটের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটি বলছে, হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে জরুরি কৃষি উপকরণের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর পেছনে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা বড় ভূমিকা রাখছে।

বিশ্লেষকদের আশঙ্কা, গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ হয়ে গেলে সারের উচ্চমূল্যের কারণে বৈশ্বিক ফলন ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামে।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরিও বলেন, পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আমরা এখন ফসল রোপণ ও তোলার সময়সূচির সঙ্গে পাল্লা দিচ্ছি।

তিনি বলেন, এশিয়ার কিছু দেশে ইতোমধ্যে বীজ বপনের মৌসুম পেরিয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলো এমন ফসল চাষে ঝুঁকতে পারে, যা জমিতে বেশি নাইট্রোজেন ধরে রাখতে সক্ষম। ফলে গম ও ভুট্টার বদলে সয়াবিন চাষ বাড়তে পারে।

এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় কিছু কৃষক জৈব জ্বালানি উৎপাদনের দিকেও ঝুঁকছেন। তোরিও বলেন, গম ও সয়াবিনের দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে এবং আগামী বছর পণ্যমূল্য উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, আমরা উচ্চ পণ্যমূল্য এবং খাদ্য মূল্যস্ফীতির ঝুঁকি দেখছি। কারণ খাদ্য শুধু কাঁচামালের ওপর নির্ভর করে না, এর সঙ্গে জ্বালানির দামও জড়িত।

সতর্ক করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই সংকট আরও তীব্র হতে পারে। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

ধুনটে মন্দিরের ভবন বর্ধিতকরণ নির্মাণ কাজের উদ্বোধন

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত

১০

ধুনটে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১১

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

১২

অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ হাওরে বোরো ফসল বিপর্যয়, পানিতে তলিয়ে ৯ হাজার হেক্টর জমি

১৩

আমলাতন্ত্রে বড় ধরনের পুনর্গঠন দরকার ছিল: হাসনাত আব্দুল্লাহ

১৪

হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

১৫

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা

১৬

জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী

১৭

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

১৮

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

১৯

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

২০