Shakil Shah
৭ নভেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমতলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে আইনশৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা

সোহরাব, বরগুনা সংবাদদাতা:
বরগুনায় মুজিববর্ষ উপলক্ষে পৌর নাগরিক, সুধী সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পেশাজীবিদের নিয়ে সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা সম্পর্কিত মত বিনিময় সভা করেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান।
সন্ধা সাড়ে সাতটায় পৌরসভার পান বাজার চত্বরে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের  সভাপতিত্বে, পৌরসভার  আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার আমতলী (সার্কেল) মো: রবিউল ইসলাম। আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার সহ পৌর কাউন্সিলর, ব্যবসায়ী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ীরা পৌর মেয়রের কাছে অপরাধীদের চিহ্নিত করার জন্য শহরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরায় আওতায় আনার দাবি করেন তারা।
মেয়র মতিয়ার রহমান বলেন,আপনার আমার সকলের চেষ্টায় আমতলী পৌরসভা একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করব। মাদক নির্মুল করার জন্য আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীকে সহযোগিতা করতে হবে। মাদক নির্মুল হলেই আমতলী পৌরসভার আইনশৃংখলা রক্ষা হবে।
বাজার রক্ষা করার জন্য প্রত্যেক ব্যবসায়ীকে দোকানের সামনে পিছনে লাইটের ব্যবস্থা করার অনুরোধ জানান মেয়র। তিনি বলেন, বাজারের প্রত্যেক মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করে, বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে । পৌরসভা এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, বাল্যবিবাহ , কোনোভাবেই বরদাশ্ত করা যাবে না। এদেরকে আপনারা চিহ্নিত করে আইন প্রশাসনকে সহযোগিতা করার দাবি করেন তিনি।
তিনি বলেন,  বরগুনা-১ আসনের আসনের সংসদ সদস্য, বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,  অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি’র দিক নির্দেশনায় আজ আমতলী পৌরসভা মডেল পৌর সভায় রূপান্তরিত করতে পেরেছি। তিনি বলেন আমতলী বাসী দাবি করেছেন পৌরসভায় এলাকায় বিনোদন পার্ক নেই।
আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ওপদার পশ্চিম পাশে একটি অত্যাধুনিক বঙ্গবন্ধু উদ্যান, শিশুপার্ক, লেকপার্ক করে দেওয়া হবে এবং কাজটি প্রক্রিয়াধীন রয়েছে, তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন একশ্রেণীর কুচক্রী মহল সরকারের উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করছে। ওই সমস্ত লোকদের চিহ্নিত করে পৌরবাসীকে প্রতিহত করারও দাবি করেন মেয়র।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে নিজের জমানো টাকায় বুড়িতিস্তা নদীর ওপর কাঠের সেতু নির্মাণ করলেন আব্দুল করিম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

১০

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১১

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৩

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৪

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৫

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৬

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৯

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

২০