Bhorer Darpan
২৯ জুন ২০২০, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বদরখালীতে ঝুকিপুর্ন স্কুল ভবন, দেখার কেউ নাই

বরগুনার বদরখালীতে ঝুঁকিপুর্ন স্কুল ভবন, দেখার কেউ নাই

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর উত্তর পাতাকাটা গ্ৰামে, উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সনে স্থাপিত হয়। ঐ গ্ৰামের পাশে রয়েছে বিশখালি নদী।

২০০৭সনের সিডরের সময় গ্ৰামের লোকজন বিদ্যালয়ের ছাদে আশ্রায় নিয়ে জীবন বাঁচিয়ে ছিলেন। এবং অনেকের প্রান দিতে হয়েছে এবং গ্ৰামটিতে কোন পাকা রাস্তা নাই, গ্ৰামটিতে প্রায় তিন হাজারের বেশি মানুষ বসবাস করে।

যত গুলো ঘূর্ণিঝড় এই এলাকায় আঘাত করেছে তখনই জীবনের ঝুকি নিয়ে তিন কিলোমিটার দূরে ফুলঝুড়ি বাজারের সাইক্লোন শেল্টারে যেতে হয়েছে। তাই এই গ্ৰামে জরুরি ভিত্তিতে বিদ্যালয়টি কামস্কুল সাইক্লোন শেল্টার হিসেবে পুর্ন নির্মানের দাবী জানান শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা।

অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাহানুর হাওলাদার ও প্রধান শিক্ষিকা রুনা লায়লা বলেন, বিদ্যালয়টি আত্যান্ত ঝুকিপুর্ন হওয়ায় শিক্ষার্থীদের ক্লাস করাতে হয় খোলা আকাশের নিচে, কারন যে কোন মুহুর্তে বিদ্যালয়টি ধ্বংস স্তুপে পরিনত হতে পারে। তাই জীবনের ঝুকি নিয়ে অত্র বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠদান করাতে হয়। তাছাড়া স্কুল ঝুকিপুর্ন হওয়ায় শিক্ষার্থীও কমে গেছে।

অত্র এলাকার একজন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সদস্য মো. ফিরুজ খন্দকার বলেন, ঘূর্ণিঝড় এর সময় আমাদের নির্দেশ দেয়া হয় লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য। একটি সাইক্লোন শেল্টার না থাকার জন্য কোন মানুষ মারা গেলে এর দায়ভার কে নেবে তাছাড়া বিদ্যালয় টি নির্বাচনী ভোট কেন্দ্র।

উক্ত বিদ্যালয়ের ৩য় শ্রেনীর এক শিক্ষার্থী বলে, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের ভবন পাওয়ার জোর দাবী জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০