Shakil Shah
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএসএফের গুলিতে সীমান্তে ফের বাংলাদেশি নিহত

ভোরের দর্পণ ডেস্ক:

সীমান্তে বিএসএফের গুলিতে ফের এক বাংলাদেশি নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতের ব্যক্তির নাম মো. খায়রুল ইসলাম (৪৮)। সে গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্যেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ এর টহলরত দল তাকে উদ্দেশ্যে করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার সঙ্গীরা তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০