Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনে লাইন ক্লিয়ার নিশ্চিত না করেই ট্রেন ছাড়ার নির্দেশ দেওয়ায় লাইন ব্লাস্টিংয়ের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩৭ আপ ট্রেনটি।স্টেশন মাষ্টারের গাফিলতির কারণে ঘটে যাওয়া এ ঘটনায় আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, স্টেশনের ১ নম্বর লাইনে কাজ চলমান থাকায় ট্রেনটিকে ২ নম্বর লাইনে প্রবেশের নির্দেশ দেন স্টেশনে কর্মরত ইলিয়াস নামের এক ব্যক্তি। পরবর্তীতে ট্রেনটিকে মূল লাইন দিয়ে আউট হতে লাইন ক্লিয়ার করা প্রয়োজন হয়।

অভিযোগ রয়েছে, যথাযথভাবে লাইন ক্লিয়ার নিশ্চিত না করেই চালককে ‘লাইন ক্লিয়ার’ সংকেত দেওয়া হয়। এতে ট্রেনটি ২ নম্বর লাইন থেকে মূল লাইনে ওঠার সময় লাইনের ফাঁকে আটকে পড়ে এবং লাইন ব্লাস্টিংয়ের ঘটনা ঘটে।

তবে চালকের দ্রুত সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় ট্রেনের চাকা আটকে যায় এবং রেলের লাইন ভেঙে অকেজো হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে।

খবর পেয়ে জামালপুর থেকে আসা ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি উদ্ধার করেন। প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে জামালপুর ভূঞাপুর ওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানান, নিয়ম অনুযায়ী ট্রেনটি ২ নম্বর লাইনে গ্রহণের পর লাইন ক্লিয়ার করে আউট হওয়ার কথা ছিল। কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, স্টেশন মাস্টারের নিজে নিশ্চিত হয়ে লাইন ক্লিয়ার দেওয়া উচিত ছিল, যা করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের অবহেলা বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় রেলের লোহার লাইন ভেঙে গেছে এবং তা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্টেশন মাস্টার আবুল কালাম হাওলাদার বলেন, “আমি তখন ব্যাংকে টাকা পাঠানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার ভুল হয়েছে, এটা স্বীকার করছি। এটি দায়িত্বে অবহেলা।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত”

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১০

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

১১

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১২

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১৩

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১৪

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৫

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৬

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

১৭

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১৮

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১৯

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

২০