Online Desk
২৫ এপ্রিল ২০২৬, ৭:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে এক বৃদ্ধাকে ‘স্বর্ণের বার’ পাওয়ার লোভ দেখিয়ে তাঁর সঙ্গে থাকা প্রায় লাখ টাকা মূল্যের স্বর্ণের কানফুল হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কুড়েঘর রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম আজবাসী বেগম (৬০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজবাসী বেগম আজ সকালে বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড বটতলা মোড় থেকে দেওয়ানগঞ্জে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। এ সময় যাত্রীবেশে দুই যুবকও তাঁর সঙ্গে ওই অটোরিকশায় চড়েন। অটোরিকশাটি হাইওয়ে থানার পাশে কুড়েঘর রেস্টুরেন্টের সামনে পৌঁছালে এক যুবক কৌশলে গাড়ি থামাতে বলেন।

গাড়ি থেকে নেমে ওই যুবক রাস্তা থেকে ১০ টাকার নোটে মোড়ানো একটি বস্তু তুলে আনেন। অটোরিকশায় উঠে তিনি বৃদ্ধাকে দেখান যে, নোটের ভেতরে একটি সাদা কাগজে মোড়ানো একটি স্বর্ণের বার রয়েছে। কাগজের ওপর লেখা ছিল যে এটি একটি দামি স্বর্ণের বার যা হারিয়ে গেছে।

প্রতারক যুবকরা তখন আজবাসী বেগমকে বলেন, তারা গরিব মানুষ, এই স্বর্ণের বারটি বিক্রি করতে পারবেন না। তাই বারটি তিনি (আজবাসী) রেখে দিয়ে বিনিময়ে তাদের কিছু টাকা দিলে তাদের উপকার হয়। আজবাসী বেগম নিজের কাছে টাকা নেই বলে জানালে, যুবকরা তাকে প্রলোভন দেখিয়ে বলেন টাকা নেই তো কী হয়েছে, কানের দুল জোড়া দিয়ে এই স্বর্ণের বারটি আপনি রেখে দেন। সরল বিশ্বাসে ওই নারী তাঁর কানের প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের দুল জোড়া খুলে যুবকদের দিয়ে দেন এবং নকল স্বর্ণের বারটি গ্রহণ করেন। অলংকার হাতিয়ে নেওয়ার পরপরই দুই যুবক দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরে যাচাই করে আজবাসী বেগম বুঝতে পারেন যে তাকে দেওয়া ‘স্বর্ণের বার’টি আসলে একটি ভুয়া বা নকল বস্তু।

ঘটনার বিষয়ে জানতে চাইলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে, ওই নারী কোনো সংঘবদ্ধ প্রতারক চক্রের খপ্পরে পড়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: ২৭তম আসর জমকালো আয়োজনে অনুষ্ঠিত

পটুয়াখালী রেড ক্রিসেন্ট সোসাইটির ৭টি পদের নির্বাচন সম্পন্ন

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক হাফিজার রহমান বাবু

নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

দেবিদ্বারে ‘স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটি’র উদ্বোধন

আবারও বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

চাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সরকার শিক্ষা খাতে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে – জিএম সিরাজ এমপি

১০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

দুই মাস পর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান

১২

নির্যাতন বন্ধে সমাজ ও প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

শ্রীপুরে তীব্র গরম ও লোডশেডিংয়ে হাতপাখার চাহিদা বেড়েছে

১৪

কুবিতে ৩০ হাজার টাকায় বাস হস্তান্তর, অন্ধকারে প্রশাসন

১৫

বকশীগঞ্জে ‘নকল স্বর্ণের বার’ দিয়ে নারীর আসল অলংকার ছিনতাই

১৬

ঢাকা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন আব্দুল্লাহ-হিল কাফি

১৭

কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

গোপালগঞ্জ জেলা সফর ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন আইজিপি মোঃ আলী হোসেন

১৯

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০