Shakil Shah
২ নভেম্বর ২০২১, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের পরদিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার বর

 বিয়ের পরের দিন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহীন বাবু (৪০)। আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। মামলার বাদী দিনাজপুরের খানসামার খলিফা পাড়া এলাকার এক নারী।

গ্রেপ্তার শাহীন বাবু পেশায় পল্লি চিকিৎসক। তিনি শহরের গোলাহাট এলাকার মৃত আসগার আলীর ছেলে।

মামলার বাদী বলেন, শাহীন বাবুর সঙ্গে তাঁর দশ বছরের সম্পর্ক। তাঁর বিয়ের প্রতিশ্রুতি পেয়ে তিনি স্বামীর সংসার ছেড়েছেন। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন একসঙ্গে থেকেছেন। এখন তাঁর সঙ্গে প্রতারণা করে অন্য একজনকে বিয়ে করেছেন বাবু।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে শাহীন বাবু দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে তাঁকে একাধিকবার ‘ধর্ষণ’ করেন বাবু। গতকাল রোববার রাতে ওই নারী থানায় এসে তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা তারেক মাহমুদ বাবুকে আজ গ্রেপ্তার করেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে আজই কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১০

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১১

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১২

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৩

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৪

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৫

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১৬

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১৭

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৮

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৯

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

২০