৬ মে ২০২০, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতন দ্বিগুণ করে এমবাপ্পেকে ধরে রাখবে পিএসজি

কিলিয়ান এমবাপ্পে

প্যারিস সেন্ট জার্মেইয়ে সবচেয়ে বড় তারকা নিঃসন্দেহে নেইমার। তবে পারফরম্যান্সে তরুণ কিলিয়ান এমবাপ্পে বেশ এগিয়েই রয়েছেন। অন্যদিকে বছরের বেশিরভাগ সময়ই ইনজুরির কারণে দলের বাইরে থাকতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। ফলে এখন এমবাপ্পের দিকেই বেশি নজর প্যারিসের দলটির। তাইতো যে করেই হোক ফরাসি ফরোয়ার্ডকে ধরে রাখতে চাইছে পিএসজি। জানা যায়,  এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

আর নতুন এই চুক্তিতে এমবাপ্পের সাপ্তাহিক বেতন এক লাফে দ্বিগুণ করে দেবে পিএসজি। বর্তমানে সপ্তাহে তিন লাখ পাউন্ড বেতন পান তিনি। আর নতুন চুক্তিতে সাপ্তাহিক বেতনের পরিমাণ  ৬ লাখ পাউন্ডে দাঁড়াবে।

নতুন প্রস্তাবের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে এমবাপ্পের প্রতি রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের আগ্রহ। তাকে যাতে অন্য কেউ সই করাতে না পারে সেজন্যই সাপ্তাহিক বেতন দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে পিএসজি।

যদিও চলমান করোনা ভাইরাস এরইমধ্যে বিশ্বফুটবলের দলবদলের বাজারে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এমবাপ্পেকে মোনাকো থেকে ১৬২ মিলিয়ন পাউন্ডে  কিনলেও বর্তমান পরিস্থিতির কারণে ভাবা হচ্ছে পিএসজি তার মূল্য ৩৫ মিলিয়ন পাউন্ডে বেশি পাবে না। কিন্তু পিএসজি’র আরব ধনকুবের মালিক তাকে ধরে রাখার ব্যাপারেই বেশি নজর দিচ্ছে। তাইতো এত বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে এমবাপ্পের সঙ্গে যদি নতুন এই চুক্তি হয়, তবে  তিনিই সবচেয়ে দামি ফুটবলার হওয়ার রেকর্ড করবেন। টপকে যাবেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারদের। অবশ্য এমবাপ্পে আগেই বলেছিলেন তিনি ফ্রান্সেই খেলতে চান। ফলে হয়তো নতুন চুক্তি হয়েও যেতে পারে।

এমবাপেপ্পর পিএসজি  চুক্তি ২০২২ সালে শেষ হবে। তাই তরুণ এই তারকাকে দলের নেয়ার আশা থাকা রিয়াল মাদ্রিদের অপেক্ষা আরও বাড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০