Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক অভিযানে একজন মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে এসব মালামাল জব্দ করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনায় “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কসবার গোসাইস্থল, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার শশীদল, সংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপি এলাকায় পৃথক টহল পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা, আকাশমনি গোল কাঠ, বাসমতি চাল, ফুসকা, চিংড়ি মাছের রেণু, গরু ও গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪ লাখ ৩২ হাজার ১৯২ টাকা। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর মাদক স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

এছাড়া, গত ১৯ এপ্রিল কসবা উপজেলার পশ্চিম খাদলা এলাকা থেকে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য মো. রাকিব (২২) কে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও চারজন পলাতক আসামি রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০