Online Desk
২২ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার গোঁসাইগঞ্জ বন বিভাগে অবৈধ বালু উত্তোলন ও গাছ কাটার বিষয়ে ভোরের দর্পণ পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই নীলফামারী জেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন নীলফামারীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন। অভিযানে তিনজনকে এক মাস করে এবং অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বাচ্চা বাউ (পিতা: কাচু বাউ), শহিদুল ইসলাম (পিতা: বাবুল হোসেন) ও মনজুরুল ইসলাম (পিতা: আব্দুল হক) এদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া হেলাল (পিতা: সমরুদ্দীন) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানের সময় ভ্রাম্যমান আদালত দুটি বালুবোঝাই মহেন্দ্র গাড়ি জব্দ করে। পাশাপাশি অপর একটি অভিযানে একটি মহেন্দ্র গাড়ির ট্রলি আটক করা হয়। জব্দকৃত এসব যানবাহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান এগুলো নিলামে উঠা হবে।

অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র‍্যাব-১৩ নীলফামারী, এবং ৫৬ বিজিবি ব্যাটালিয়ন নীলফামারীর সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া গোঁসাইগঞ্জ বন বিভাগের কর্মকর্তারাও এতে সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান,জেলা প্রশাসন কর্তৃক যৌথ বাহিনীর সমন্বয়ে আজকে যে অভিযান পরিচালনা করা হয়েছে, এরকম অভিযান গত এক বছরের পূর্বে করা হলে বনটি হয়তো বা রক্ষা করা যেত।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন জানান, গোঁসাইগঞ্জ বন বিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও গাছ কেটে আসছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে তিনজনকে এক মাসের কারাদন্ড ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। দুটি ট্রাক্টর (মহেন্দ্র গাড়ি) ও একটি ট্রাক্টর০ এর বডি জব্দ করা হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহতভাবে থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০