৮ মে ২০২০, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬৫ লাখ মানুষের বেকারভাতার আবেদন

করোনা ভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে শুধু এপ্রিল মাসেই প্রায় ২ কোটি ২০ লাখ কর্মসংস্থান হারিয়ে গেছে। ১৯৩০ সালের ‘মহামন্দা’র পর এমন চিত্র আর দেখা যায়নি এবং এ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (৮ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের কারণে অতিজরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে। ফলে বেকার হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। দেশটির শ্রম মন্ত্রণালয়ের এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বেকারত্বের হার বেড়ে অন্তত ১৬ শতাংশ হয়েছে। এর আগে ১৯৮২ সালের নভেম্বরে বেকারত্বের হার সর্বাধিক ১০ দশমিক ৮ শতাংশ ছিল।

মার্চ মাসে বেকারত্বের হার বেড়ে হয়েছিল ৪ দশমিক ৪ শতাংশ। এপ্রিল মাসে সেটি দুই অঙ্কের সংখ্যায় পৌঁছেছে। পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে বেকারত্বের হার বেড়ে ২২ শতাংশ পর্যন্ত হতে পারে।

মহামারির কারণে মন্দায় পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এ দেশটি। এ মন্দার হাত থেকে অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মধ্য মার্চে জারি করা লকডাউনের কারণে ব্যবসায় বিনিয়োগ, বাণিজ্য, উৎপাদন ও ভোক্তাব্যয় কমেছে। এ অর্থনৈতিক সমস্যা আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের নির্বাচিত হওয়ার পরিকল্পনায় সংকট তৈরি করেছে। প্রাথমিকভাবে মহামারি মোকাবিলায় যথাযথ উদ্যোগ না নিতে পারায় সমালোচিত হচ্ছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে অর্থনীতি ফের সচলের জন্য অধীর হয়ে উঠেছেন ট্রাম্প।

প্রায় সব খাতই চাকরি হারাচ্ছে। খুব দ্রুত বাড়ছে বেকারত্ব। এপ্রিল পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন।

ঠিকাদার ও অস্থায়ী শ্রমিকদের সুবিধায় বেকারভাতার জন্য আবেদনের যোগ্যতা শিথিল করা হয়েছে। রোজ অসংখ্য আবেদন জমা পড়ছে স্থানীয় কর্মসংস্থান দপ্তরে। তবে অর্থনীতিবিদরা বলছেন, যে সংখ্যা বলা হয়েছে, তার চেয়েও আরও অনেক বেশি সংখ্যক মানুষ বেকারভাতার জন্য আবেদন করেছেন। এতে শ্রমবাজারেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০