Online Desk
৩ মে ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

হরমুজ প্রণালি অবরোধকারী মার্কিন বাহিনীকে ‘জলদস্যুদের’ সঙ্গে তুলনা করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি। একই সঙ্গে এই জলপথকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের ‘কবরস্থানে’ পরিণত করার হুমকি দিয়েছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র জলদস্যু; যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা আমাদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার চেয়ে কোনও অংশে কম নয়।’’

গত মাসে মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই যুদ্ধবিমান আইআরজিসির ভূপাতিত করার ঘটনার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘‘আপনাদের রণতরী এবং বাহিনীকে কবরস্থানের মুখোমুখি হওয়ার প্রস্তুত রাখুন; ঠিক যেভাবে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ ইসফাহানে পড়ে ছিল।’’

এদিকে, আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে এসেছে।’’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখা বলেছে, দেশের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ শেষ করার জন্য তেহরান একটি সময়সীমা বেঁধে দিয়েছে। এছাড়া ওয়াশিংটনের বিরুদ্ধে চীন, রাশিয়া এবং ইউরোপের অবস্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

এক্সে দেওয়া পোস্টে তারা বলেছে, ‘‘এর একটিই ব্যাখ্যা হতে পারে, ট্রাম্পকে হয় অসম্ভব সামরিক অভিযান অথবা ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাজে চুক্তির মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে গেছে।’’

সূত্র: এএফপি, আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভা

১০

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১১

লালপুরে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

১২

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

লালপুরে খাল খনন উদ্বোধন

১৪

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

১৫

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা ধান শুকানোর মেলা বসেছে সড়কে

১৭

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

১৮

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৯

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

২০