Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’র জন্য পেছাবে না রূপপুরের কাজ : মন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জামবাহী রুশ জাহাজ ‘উরসা মেজর’ নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটি কারও জন্য ভালো হয়নি মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেছেন, এ ঘটনায় রূপপুর প্রকল্পের কাজ পেছাবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে, এটি আমাদের নিশ্চিত করেছেন তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুশ জাহাজ ‘উরসা মেজর’র ঘটনা নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে ইয়াফেস ওসমান বলেন, বিজ্ঞান মন্ত্রণালয়কে নিয়ে বোধহয় নানাজন নানা কথা বলছেন। যাই হোক রাশিয়ান জাহাজের ব্যাপারে আমি বলি, আমাদের সঙ্গে তাদের যে কন্ট্রাক্ট (চুক্তি) সেটা হলো, যতক্ষণ পর্যন্ত না পণ্য রূপপুরের নদী বন্দরে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, আমরা তখনই কনসার্ন হই, যখন আমাদের নদী বন্দরে এসে পৌঁছায়। তারপরও আমি বলবো, যে অঘটন ঘটেছে-এটা কিন্তু কারো জন্যই ভালো নয়। এতদিন ধরে হাজার হাজার জাহাজ এসেছে, কোনো সময় কোনো কথা ওঠেনি। এর মধ্যে একটা অঘটন ঘটেছে এবং আমরা তাদের বলে দিয়েছি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে।

এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে এমন ইঙ্গিত দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, তারা টাইমলি কাজটা শেষ করবে। আমরা এখনো সেই পথেই আছি। সুতরাং ভয়ের কোনো কারণ নেই যে অনেক দিনের জন্য বন্ধ হয়ে যাবে।

কার্গো জাহাজটি কি এসে পৌঁছেছে? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আইএম নট ইস্টারেস্টেড, কার্গো কোথায় থাক। লন্ডনে বা অন্য কোথায় থাকুক।

তাহলে এখনো আসেনি? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা আপনারা বুঝবেন ভালো। আপনারা যেহেতু সাংবাদিক। এটা ইউর ডিউটি, নট মাই। এখানে কোনো সেনসেটিভ ব্যাপার নেই। যতক্ষণ না আমাদের নদী বন্দরে আসছে, আমাদের টেনসেশনের ব্যাপার নেই। সুতরাং আপনাদের এত ভয় পাওয়ার কারণ নেই, যে এটা নিয়ে বোধহয় হইচই হবে।

এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজের সময় পিছিয়ে যাবে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি তো বললাম রাইট টাইমে হবে এটা বলেছে তারা। অনেক কাজ তো আগেও আছে। এমন নয় যে একটা কাজ পিছিয়ে গেছে বলে সব কাজ পিছিয়ে গেছে। এখন পর্যন্ত আমাদের বলেনি, ওটার কারণে টাইম পেছাবে। তাহলে আমি কেন বলতে যাবো।

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, জাহাজটা বাংলাদেশে আসছিল। এর উত্তরে মন্ত্রী বলেন, আমি এ বিষয়ে কনসার্ন না। বাংলাদেশ আছে, ঠিক আছে। তাই বলে কি আমার মন্ত্রণালয়ের বাইরে ফরেন মিনিস্ট্রির ব্যাপারে আমি বলবো?

জেলা প্রশাসকদের সাথে আলেচনার বিষয়ে বলেন, আমরা যে কাজগুলো করছি, সাইন্সের ব্যাপারে মাঠ পর্যায়ে যে কাজ হচ্ছে। এগুলোতে তাদের যে সহযোগিতা লাগবে, সেটার বিষয়ে তাদের বলেছি। আমি খুশি এ কারণে ডিসিরা বিষয়টি ওভাবেই নিয়েছেন।

সূত্র : ইউএনবি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০