Online Desk
৮ মার্চ ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

এক মাসের বেশি সময় ধরে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬ এর পর্দা নামছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ভারত-নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউইদের অধিনায়ক মিচেল স্যান্টনার।

ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টসে জিতলে তিনি আগে ব্যাট করতেন। ভারতের দলে কোনো পরিবর্তন নেই। কিউইরা মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। কোল ম্যাকঞ্চির পরিবর্তে খেলবেন জ্যাকব ডাফি।

ভারত ও নিউজিল্যান্ডের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে দুই দল মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। সেখানে এগিয়ে আছে ভারত।
ম্যাচের পরিসংখ্যান:

মোট ম্যাচ: ৩০
ভারত জিতেছে: ১৮
নিউজিল্যান্ড জিতেছে: ১১
টাই: ১

তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে চিত্রটা ভিন্ন। এই টুর্নামেন্টে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনটিতেই জিতেছে নিউজিল্যান্ড। অর্থাৎ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের শতভাগ জয়ের রেকর্ড রয়েছে। ফর্ম গাইডের দিক থেকেও দুই দলই প্রায় সমান অবস্থায় রয়েছে। শেষ পাঁচ ম্যাচে উভয় দলেরই একটি করে হার রয়েছে।

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিউজিল্যান্ড দুটি ম্যাচ হেরেছে- গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে এবং সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে ভারত পুরো টুর্নামেন্টে মাত্র একবার হেরেছে, সেটিও দক্ষিণ আফ্রিকার কাছে। সেমিফাইনালে ভারত কঠিন লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে প্রথম নকআউট ম্যাচে নিউজিল্যান্ড দাপট দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০