Online Desk
৪ মে ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের (৪৮) মালিকানাধীন বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ছোট ভাই আল-আমীনের বিরুদ্ধে।

রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৪ টায় তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের (ফকিরবাড়ী সড়কে) দখলীয় বাড়ীর নিচে সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান, ২০১৭ সালে তার বাবা ৫.২৫ শতাংশ জমিসহ একটি পাঁচতলা ভবন তাকে ও ছোট ভাই আল-আমিনকে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে তার ছোট ভাই আল আমিন নিজ অংশ ২.৬২৫ শতাংশ জমি ও ভবনের অংশ এক কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৩০০ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দেন।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়ায় জমির নামজারি, খারিজ ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তিনি পুরো সম্পত্তির মালিকানা ভোগদখল করে আসছেন। কিন্তু তার ভাই আল আমিন ও তার স্ত্রী স্বপ্না আক্তার বিভিন্ন কৌশলে ভবনটি দখল করে রাখেন।

জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, এ ঘটনায় ২০১৮ সালে একটি দেওয়ানি মামলা দায়ের করা হলেও পরে স্থানীয়ভাবে আপোষের মাধ্যমে আল আমিন ২০ লাখ টাকা গ্রহণ করে ভবন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তারা ভবন ছাড়েননি; বরং সেখানে বসবাস অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, আমি দেশে এসে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা ভবন ছাড়েনি। উল্টো আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি জানান তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বপ্না আক্তার। তিনি দাবি করেন, তার স্বামীই ওই বাড়ির প্রকৃত মালিক। তবে দলিলে স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করে তিনি অভিযোগ করেন, জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছিল।

শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে, অভিযুক্ত পক্ষ আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০