Online Desk
৩ মে ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

খন্দকার নজরুল ইসলাম : রাজধানী ঢাকার মিরপুরে গড়ে উঠতে থাকা বৃহৎ নগরায়ণ উদ্যোগ ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ এর অভ্যন্তরে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি” নামে একটি নতুন কন্ডোমিনিয়াম প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রায় ১৪ হাজার বিঘা জায়গাজুড়ে বিস্তৃত এই মেগা হাউজিং উন্নয়নের অংশ হিসেবে ২ হাজার ৫০০ কাঠা জমির ওপর এই কন্ডোমিনিয়াম প্রকল্পটি বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

রবিবার (৩ মে) কন্ডোমিনিয়াম প্রকল্পের চুক্তির অংশ হিসেবে ৫০ লাখ টাকার একটি চেক প্রাথমিক বুকিং অর্থ হিসেবে হস্তান্তর করা হয়।

এসময় উভয় পক্ষের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগটি কেবল একটি লেনদেন নয়, বরং একটি সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি নগরায়ণের সূচনা। প্রকল্পটির অবস্থান ঢাকার চিড়িয়াখানা ও জাতীয় উদ্ভিদ উদ্যানের পশ্চিম পাশে, তুরাগ নদী ও বেরিবাঁধ সংলগ্ন এলাকায়। প্রাকৃতিক পরিবেশের নৈকট্য এবং নগর অবকাঠামোর সংযোগ-এই দুইয়ের সমন্বয়ে এলাকাটি একটি ভারসাম্যপূর্ণ ও সম্ভাবনাময় আবাসিক অঞ্চলে পরিণত হওয়ার পথে রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও নতুন করে গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী, এই অঞ্চলের সঙ্গে রাজধানীর সংযোগ আরও উন্নত করতে কাউন্দিয়া ব্রিজ নির্মাণ দীর্ঘদিনের আলোচ্য বিষয়, যা প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানালে সংশ্লিষ্ট মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে যে শিগগিরই এর অগ্রগতি দৃশ্যমান হবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের সংযোগ অবকাঠামো বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং এর ইতিবাচক প্রভাব জমির মূল্যমানেও প্রতিফলিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, “মদিনা কন্ডোমিনিয়াম সিটি”কে কেবল একটি আবাসিক প্রকল্প হিসেবে নয়, বরং একটি সমন্বিত আধুনিক নগরজীবনের পরিসর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে বসবাস, স্বাস্থ্য, বিনোদন, কাজ এবং দৈনন্দিন প্রয়োজনীয়তা একই পরিসরের ভেতরে অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পটির নকশায় আধুনিক আন্তর্জাতিক কন্ডোমিনিয়াম উন্নয়নের প্রভাব স্পষ্ট। বাসিন্দাদের শারীরিক সুস্থতা ও আরামদায়ক জীবনযাপনের কথা মাথায় রেখে এখানে একটি পূর্ণাঙ্গ আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল, জাকুজি, সনা ও স্টিম বাথের মতো উন্নত রিল্যাক্সেশন সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার জন্য বিলিয়ার্ড রুম, কনফারেন্স রুম এবং পরিপূর্ণ আয়োজনসমৃদ্ধ পার্টি এরিয়াও থাকবে, যা বাসিন্দাদের জন্য একটি প্রাণবন্ত কমিউনিটি পরিবেশ তৈরি করবে।

এছাড়াও উন্মুক্ত সবুজ পরিসর, হাঁটার পথ, ছাদের ওপরে আড্ডা ও বিনোদনের স্থান এবং কমিউনিটি-ভিত্তিক জীবনযাপনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সংযোগ ও মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। পরিবারকেন্দ্রিক পরিকল্পনার অংশ হিসেবে শিশুদের জন্য নিরাপদ ও আধুনিক খেলার পরিবেশ, শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ এবং প্রবীণদের জন্য স্বাচ্ছন্দ্যময় অবসরযাপনের পরিসর রাখা হবে, যাতে সব প্রজন্মের মানুষ একই কমিউনিটিতে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা উপভোগ করতে পারেন।

প্রকল্পটির নামের সাথে সামঞ্জস্য রেখে এখানে ইসলামিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দিয়ে একটি কেন্দ্রীয় জামে মসজিদসহ প্রতিটি ব্লকে পৃথক পাঞ্জেগানা মসজিদের ব্যবস্থা রাখা হবে, যেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে। পাশাপাশি একটি সমৃদ্ধ ইসলামিক লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা শুধু জ্ঞানার্জনের স্থান নয়, বরং প্রকৃত ইসলামের বার্তা বোঝা, ধারণ করা ও চর্চার একটি অনুপ্রেরণামূলক পরিসর হয়ে উঠবে ইনশাআল্লাহ।

প্রকল্পের অভ্যন্তরেই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বাণিজ্যিক সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার ফলে বাসিন্দাদের জীবনযাপন হবে আরও সহজ ও স্বয়ংসম্পূর্ণ। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এই পুরো পরিবেশকে একটি সুরক্ষিত ও নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় রূপ দেবে। পরিবেশবান্ধব উন্নয়নের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

টেকসই জ্বালানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং সবুজায়নের মাধ্যমে প্রকল্পটিকে একটি দায়িত্বশীল ও ভবিষ্যত-প্রস্তুত নগরায়ণের উদাহরণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত নগরায়ণের এই সময়ে এ ধরনের পরিকল্পিত ও সমন্বিত আবাসন উদ্যোগ ভবিষ্যতের শহরজীবনের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “মদিনা কন্ডোমিনিয়াম সিটি” ইতোমধ্যেই সেই সম্ভাবনার একটি দৃশ্যমান রূপ হিসেবে আলোচনায় উঠে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০