Online Desk
৩ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

খন্দকার নজরুল ইসলাম : গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে গণমাধ্যমের স্বাধীন, নিরপেক্ষ ও সাহসী ভূমিকা অপরিহার্য—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব। একটি তাৎপর্যপূর্ণ আয়োজনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ টিকিয়ে রাখতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং এটি রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। তারা বলেন, গণতন্ত্রের ভিত মজবুত রাখতে ভয়ভীতি উপেক্ষা করে সত্য প্রকাশের সাহস থাকতে হবে সাংবাদিকদের।

দেশের সামগ্রিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে দায়িত্বশীল সাংবাদিকতা এখন সময়ের দাবি। গণমাধ্যম যদি নিরপেক্ষ ও সাহসী অবস্থান ধরে রাখতে পারে, তবে গণতন্ত্র আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

লালপুরে ইলিশ সম্পদ উন্নয়নে সেমিনার

পটুয়াখালী সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন

লালপুরে খাল খনন উদ্বোধন

পটুয়াখালীতে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেফতার

শ্রীপুরে আসামীরা জামিনে বের হয়ে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে ৭ দিন পর রোদের দেখা ধান শুকানোর মেলা বসেছে সড়কে

হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ভূরুঙ্গামারীতে পার্টনার স্কুল কংগ্রেস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন

১১

বকশীগঞ্জে ওড়না পেঁচিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

১২

ধুনটে মন্দিরের ভবন বর্ধিতকরণ নির্মাণ কাজের উদ্বোধন

১৩

এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

১৪

ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে “মদিনা কন্ডোমিনিয়াম সিটি’র সূচনা: পরিকল্পিত নগর জীবনের নতুন অধ্যায়

১৫

গণতন্ত্র রক্ষায় স্বাধীন ও সাহসী গণমাধ্যমের আহ্বান

১৬

দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত

১৭

ধুনটে শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

১৮

হাম রোগ সচেতনতাই সুরক্ষা

১৯

অতিবৃষ্টিতে কিশোরগঞ্জ হাওরে বোরো ফসল বিপর্যয়, পানিতে তলিয়ে ৯ হাজার হেক্টর জমি

২০