Shakil Shah
২ মার্চ ২০২১, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান ফখরুলের

ভোরের দর্পণ ডেস্ক:

সরকারবিরোধী আন্দোলনে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (০২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। বিভাজনের রাজনীতির কারণে ৫০ বছরেও স্বাধীনতার স্বপ্ন পূরণ হয়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

অনুষ্ঠানের শুরুতে জাসদের (জেএসডি) সভাপতি প্রেসক্লাব মিলনায়তনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আওয়ামী লীগের অতীত রেকর্ডগুলো দেখলে সহজেই বোঝা যায়, তাদের ভেতরে স্বৈরতন্ত্রের বিষয়টি আগে থেকেই রয়ে গেছে। সে কারণেই এতদিন পর ক্ষমতায় এসে সেই ক্ষমতাকে চিরস্থায়ী করতে একই পথ তারা বেছে নিয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিচ্ছে।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কেউ কেউ বলে কোনো এক মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয় নাই। আমরাও বলি, আপনাদের কোনো সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে। ইতিহাস বলে, তারুণ্যই পারে আন্দোলনকে সফল করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০