Online Desk
১৮ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের প্রভাব কমিয়ে সরকারি রাজস্ব আদায়ে নতুন রেকর্ড গড়ার দাবি করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। তাঁর দাবি, নিয়ম বহির্ভূত কোনো কাজ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এক বছরে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

শনিবার বিকেলে সাভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, অতীতে জমি রেজিস্ট্রেশন করতে এসে অনেক সেবাগ্রহীতা দালালচক্র, অতিরিক্ত টাকা দাবি ও নানা হয়রানির শিকার হতেন। কিন্তু বর্তমানে সরকারি নির্ধারিত ফিতেই জমি রেজিস্ট্রেশনের সুযোগ নিশ্চিত করা হয়েছে। এতে অসাধু সিন্ডিকেটের নানা চাপ ও বিরোধিতার মুখেও পড়তে হয়েছে।

কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট দলিল সম্পন্ন হয় ২৪ হাজার ১১৬টি। এতে সরকারি রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল হয় ২৪ হাজার ৫৫টি এবং রাজস্ব আদায় দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

এদিকে, ২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা।
অপরদিকে ২০২৬ সালের প্রথম তিন মাসে দলিল সংখ্যা কমে ৫ হাজার ৪৩৪টি হলেও রাজস্ব আদায় বেড়ে হয় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, আমি সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছি। সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমার লক্ষ্য। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১০

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১১

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১২

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৩

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৪

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৫

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

১৬

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

১৭

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

১৮

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

১৯

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

২০