Bhorer Darpan
১২ জুন ২০২৫, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে এক কলা গাছে ১৪ থোর, জনতার ভীড়

সিরাজদিখানে এক কলা গাছে ১৪ থোর, জনতার ভীড়

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় একটি কলা গাছে এক উদ্ভূত দৃশ্য দেখা মিলেছে। বাগানের একটি কলা গাছের চড়ায় ১৪ থেকে ১৫ টি থোর বের হয়েছে। আবার প্রতিটি থোর থেকে কলাও জন্ম হচ্ছে। এই রকম অলৌকিক দৃশ্য দেখতে প্রতিদিন শতশত লোক ভিড় জমাচ্ছে। শত মানুষের ভিড় ঠেকাতে কলা গাছের পাশে দেয়া হয়েছে জাল দিয়ে বেড়া ভীতি সৃষ্টির জন্য মাজারের মত টাঙ্গানো হয়েছে লাল নিশান।
অবিশ্বাস্য এই ঘটনাটি সিরাজদিখান উপজেলা শেখরনগর ইউনিযনের শেখরনগর দক্ষিনহাটী গ্রামে। । কলা বাগানের মালিক ময়না মজুমদার। তিনি এই গাছ লাগিয়েছেন। এই বাগানের পাশেই একটি ছাড়া যায়গা থাকায় কেউ কেউ এটিকে ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করছে।
গত চার দিন আগে এই অদ্ভূত কলাগাছ নজরে আসে পাশের বাড়ির রতণ মন্ডলের কাছে। এরপর এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এখন সব সময় এই গাছের নিচে অসংখ্য মানুষের আনা-গোনা। কেউ এক নজর দেখতে এসেছে, কেউ বা ছবি তোলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করে অন্যদের দেখাতে এসেছে।
দর্শনার্থীরা বলছে তারা এমন ঘটনা এই বয়সে দেখেনি। বাপ-দাদার মুখেও শুনেনি। এটি নিছক আল্লাহ তায়ালার কুদরত বলে তারা মনে করছে। একজন বলছে আমি ছোট বেলায় একটি কলা গাছে দুই-তিনটি থোর হতে দেখেছি কিন্তু ১৪-১৫ টি থোর এটি একটি বিরল ঘটনা। আবার প্রতিটি থোর থেকে কলাও বের হচ্ছে।
বিজ্ঞানের বিভিন্ন রকম ব্যখ্যা থাকলেও ৭ নং শেখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রকাশ সরকার এই বিষটিকে সৃস্টিকর্তার কুদরত বলেই মনে করছেন। তিনি বলেন আমার বাড়ির ঠিক পশ্চিম পাশে একটি কলা গাছের চড়ায় অনেকগুলো থোর বের হয়ে আবার তা থেকে কলাও হচ্ছে। আমি এটিকে সৃস্টিকর্তার কুদরত বলেই মনে করি।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, এটি একটি ব্যতিক্রম বিষয়। প্রকৃতিতে এমন ঘটনা মাঝে মধ্যে ঘটে। এগুলো নিয়ে এতো উৎসাহী হওয়ার কিছু নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০