Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে গরু, মুরগি ও মাছের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন দোকানদার ও এলাকার সাধারণ মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাজারজুড়ে ছড়িয়ে পড়া এই তীর্ব্র দুর্গন্ধে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের কসাইখানা ও মাছ বিক্রেতাদের দোকান থেকে বর্জ্য সঠিকভাবে অপসারণ করা হয় না। ফলে নোংরা পানি ও দুর্গন্ধে বাজারের আশপাশের রাস্তা ও দোকানগুলোতে থাকা কষ্টকর হয়ে উঠেছে। পথচারীরাও নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দীর্ঘদিন ধরে এমন পরিবেশ বিরাজ করছে। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দোকানদার ও সাধারণ মানুষ দ্রুত বাজার থেকে বর্জ্য অপসারণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বাজার করতে আসা আব্দুর রশিদ রতণ বলেন,আমি প্রায়ই সিরাজদিখান বাজারে বাজার করতে আসি। কিন্তু এখন গরু, মুরগি আর মাছের বর্জ্যের দুর্গন্ধে এখানে দাঁড়ানোই কষ্টকর হয়ে পড়েছে। পুরো বাজারজুড়ে এমন দুর্গন্ধ ছড়িয়ে থাকে যে, ক্রেতা-বিক্রেতা কেউই স্বস্তিতে থাকতে পারছে না।

খাদ্যপণ্য কিনতেও অনেকে বিরক্ত হয়ে ফিরে যাচ্ছেন। আমরা চাই বাজারে যথাযথভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হোক, যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সবাই কেনাকাটা করতে পারে।

এ বিষয়ে সিরাজদিখান বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন বলেন,সিরাজদিখান বাজারের গরু, মুরগি ও মাছের বর্জ্য যেভাবে খোলা জায়গায় ফেলা হচ্ছে, তাতে দোকানদার ও ক্রেতাসহ আশপাশের এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।

বিশেষ করে গরমের সময় দুর্গন্ধে বাজারে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে বারবার পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে বাজারের পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে। আমরা প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ বলেন, সিরাজদিখান বাজারে গরু, মুরগি ও মাছের বর্জ্য যেভাবে ফেলা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এতে পরিবেশ দূষণ হচ্ছে এবং এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন।

বাজারের পরিচ্ছন্নতা রক্ষা করা শুধু প্রশাসনের নয়, ব্যবসায়ী ও ক্রেতাসহ সকলের দায়িত্ব। আমরা ইতোমধ্যে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি এবং নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বর্জ্য নির্ধারিত স্থানের বাইরে ফেলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাজার গড়ে তোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০