Bhorer Darpan
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন গণমাধ্যমে ফ্যাক্ট চেক ও সত্যতা যাচাই করা খুব জরুরি: ইউএনও

অনলাইন গণমাধ্যমে ফ্যাক্ট চেক ও সত্যতা যাচাই করা খুব জরুরি: ইউএনও

সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। তাই অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি। গণমাধ্যমগুলোকে সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এসময় তিনি অনলাইন গণমাধ্যমগুলোকে নিয়ম মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করার আহ্বান জানান।

মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানে সঞ্চালনায় অনলাইন গণমাধ্যমের উপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মা’য়াজ, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ বেপারী, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। প্রযুক্তির এ যুগে কাগজে ছাপা সংবাদের দিন শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন তারা।

প্রিন্ট পত্রিকা গুলো একটি নির্দিষ্ট পরিমাণ সার্কুলেশনে সীমাবদ্ধ থাকলেও অনলাইন পোর্টাল গুলোর নিউজ মিলিয়ন মিলিয়ন পাঠকের কাছে পৌঁছে যায় সহজে।

অনলাইন প্রেসক্লাবের সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সংবাদ সংগ্রহ করেন এবং তা মুহূর্তেই প্রকাশ করার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেন। কাগজের পত্রিকায় প্রকাশিত খবর একদিন পর পাঠকের কাছে পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলোর যাত্রা শুরুর পর থেকে দৈনিক পত্রিকাগুলোর গুরুত্ব কমে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০