Bhorer Darpan
২১ জুলাই ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকটক থেকে প্রেম-বিয়ে, কাবিনের টাকা চাওয়ায় স্ত্রীকে হত্যা

টিকটক থেকে প্রেম-বিয়ে, কাবিনের টাকা চাওয়ায় স্ত্রীকে হত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণে আলোচিত ফাতেমা বেগম রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামি নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিং করে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। পুলিশ সুপার জানান, গত ১১ জুলাই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী ইউনিয়নের ঘোড়াধারি গ্রামের গৃহবধূ ফাতেমা বেগম রুপালীর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তথ্য প্রযুক্তি ও নানা সোর্স ব্যবহার করে টানা ১৩ দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল আসামি মো. জামাল গাজীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গত ১১ জুলাই নিহতের ছেলে টিপু পাটোয়ারী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জামাল গাজী স্বীকার করেন ১১ মাস আগে টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির প্রেম হয় এবং পরে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন কারণে ও টাকা-পয়সা নিয়ে ঝগড়া হয়। পাশাপাশি দুইজনের বহুবিবাহের তথ্য উন্মোচন হওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

এসপি জানান, স্ত্রী রুপালি স্বামীকে কাবিনের টাকা পরিশোধ করতে বলেন। নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে রাতে পরিকল্পিতভাবে স্ত্রীকে ঘুমের মধ্যে দা দিয়ে কুপিয়ে জখম করেন। এরপর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে আরও কুপিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান জামাল গাজী।

প্রেস বিফ্রিং শেষে রুপালী হত্যা মামলার রহস্য উদঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করায় মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০