Shakil Shah
৩১ ডিসেম্বর ২০২২, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী প্রজন্ম হবে প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল: প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

আগামী প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীদের মুখস্ত বিদ‌্যার পরিবর্তে তাদের মেধা বিকশিত হবে।’

২০২৩ শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক, প্রাথমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে এসব পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের ছেলে-মেয়েদের এমনভাবে গড়ে তুলবো যাতে প্রযুক্তির সঙ্গে উপযুক্ত জনবল হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের মুখস্ত বিদ‌্যার পরিবর্তে তাদের মেধার বিকশিত করতে চাই।

তিনি বলেন, বিএনপি সরকারের সময়ে শিক্ষার কোনো পরিবেশ ছিলো না। ১৯৯৬ সালে আমরা সরকারের এসে স্বাক্ষরতার হার পেয়েছি ৪৩ শতাংশ, ২০০১ সালে আমরা তা ৬৫ শতাংশের উন্নীত করি। ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি স্বাক্ষরতার হার৫০ শতাংশে নামিয়ে এনেছিলো।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে প্রাক-প্রাথমিক হতে মাধ‌্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের হাতে প্রতি বছর পয়লা জানুযারি বিনামুল‌্যে নতুন পাঠ‌্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তখন থেকে বই উৎসব পালিত হচ্ছে। ২০২৩ সালে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে। এ বছরে মোট ৪ কোটি ০৯ লক্ষ‌্য ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীকে ৩৩ কোটি ৯১ লক্ষ‌্য ১২ হাজার ৩০০ কপি পাঠ‌্যপুস্তক বিনামূল‌্যে বিতরণ করা হবে।

বর্তমানে প্রায় ৯৮ ভাগ শিক্ষার্থী স্কুলে যায় জানিয়ে সরকারপ্রধান বলেন, অভিভাবকদের মাঝেও সচেতনতা এসেছে।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘৪১ সালের বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এখন আর কেউ বাংলাদেশকে কেউ নিচু করে দেখতে পারবে না।

এ সময় করোনা থেকে সতর্ক থাকতে স্বাস্থ‌্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সবাইকে করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১১

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১২

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৩

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৪

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৫

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৬

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৭

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৮

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

১৯

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০