২৯ এপ্রিল ২০২০, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজও শিমুলিয়া ঘাট দিয়ে আসছে হাজার হাজার যাত্রী

মুন্সিগঞ্জঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজও সকাল থেকে ট্রলার ও ফেরিতে করে প্রমত্ত পদ্মা পাড়ি দিয়েছেন ঢাকামুখী হাজারো গার্মেন্টস কর্মী। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিংয়ে চড়ে অন্তত তিন হাজার গার্মেন্টসকর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান।
এরপর শিমুলিয়াঘাট থেকে তারা সিএনজি, অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্য রওনা দিয়েছেন। করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী গার্মেন্টস কর্মীদের এমন ভোগান্তির চিত্র ফুটে উঠেছে।
 
জেলার লৌহজং উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকালের দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা পৃথক দু’টি ফেরিতে করে কয়েক হাজার যাত্রী শিমুলিয়া ঘাটে আসেন, এদের বেশির ভাগই গার্মেন্টসকর্মী। রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং নামে দুটি ফেরি সকাল ১০টার দিকে শিমুলিয়াঘাটে এসে পৌঁছায়, যাতে ওই ফেরি দুটিতে অন্তত তিন হাজার যাত্রী ছাড়া কোনো যানবাহন ছিল না।
 
এদের বেশির ভাগই ঢাকার গার্মেন্টস কর্মী। শিমুলিয়াঘাটে আসার পর গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, রিকশা বা সিএনজিতে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আবার কেউ কেউ পায়ে হেঁটে রওনা দিচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির চেয়ে ট্রলারেই বেশি করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে আসছেন গার্মেন্টস কর্মীরা। কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছেন এ শ্রমিকরা। তারা ঢাকা-নারায়নগঞ্জে গার্মেন্টসের চাকরিতে যোগ দিতে ছুটে যাচ্ছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০