Shakil Shah
২৯ জুন ২০২১, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ

পঞ্চগড়ের আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও করোনা প্রতিরোধে করনীয় শীর্ষক সভা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।

প্রধান অতিথি মহামারী করোনা প্রতিরোধ ও বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকারী সিদ্ধান্ত প্রতিপালন পূর্বক গন সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু আকরাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানসহ সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। এদিকে নবাগত জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এর আটোয়ারীতে প্রথম আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন ও পরিষদ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা কমান্ড, কৃষি অধিদপ্তর, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০