
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার সকালে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের সাথে কুশলাদী বিনিময় করেন এবং মহামারী করোনা সংক্রমণকালে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক লিহাজ উদ্দীন, ক্রীড়া সম্পাদক আব্দুর মজিদ, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মো. হাফিজুল ইসলম, দপ্তর সম্পাদক সুজন কলি, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সদস্য মাও. সোলাইমান আলী, সায়মন আক্তার সুমন প্রমুখ।