Shakil Shah
১৮ অক্টোবর ২০২১, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের দলীয় মনোনয়ন দাবি পঞ্চগড়ে সাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ.লীগের দলীয় মনোনয়ন চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল হোসেন। রোববার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। তিনি দলীয় মনোনয়ন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ.লীগ সভাপতি ও রেলমন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধানের সুপারিশ ও সহযোগিতা কামনা করেছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, হাড়িভাসা ইউনিয়নে চেয়ারম্যান পদে চারবার নির্বাচন করে দুইবার নির্বাচিত হই। ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করি। কিন্তু ইউনিয়ন আ.লীগের সভাপতি ওসমান আলী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে এবং সাধারণ সম্পাদক মনির হোসেনের বিরোধিতার কারণে মাত্র ৯৪ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থীর নিকট হেরে যাই। ওই বিদ্রোহী প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনে অংশ নেয়া মনির হোসেন নৌকার মনোনয়ন পেতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিতর্কিত দলীয় কর্মকান্ডের কারণে আ.লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজি রেখে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। সম্মুখসারির যোদ্ধা হিসেবে গুলিবিদ্ধ হই। দেশ স্বাধীন হলে আওয়ামী রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। দলের সকল কর্মকান্ডে ও আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ জড়িত আছি। দলের সকল কর্মসূচিতে অংশ নেই এবং নেতৃত্ব দেই।

বর্তমানে জেলা আ.লীগের সদস্য ও সদর উপজেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। এবার নৌকা প্রতীক দিলে তিনি জয়ী হবেন। এর ব্যতিক্রম হলে তিনি নির্বাচন করবেন না। তবে আবার জামায়াত বা বিএনপির সমর্থিত প্রার্থী নির্বাচিত হবেন। সদর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে তিনিই একমাত্র মুক্তিযোদ্ধা প্রার্থী। সংবাদ সম্মেলনে খচিমউদ্দিন, সামসুল আলম, সিরাজউদ্দিন, জয়নাল আবেদীন, নাজির হোসেনসহ ইউনিয়নের অর্ধশত মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০