Shakil Shah
১ ফেব্রুয়ারী ২০২৩, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপনির্বাচনে ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ: সিইসি

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, দু’একটি স্থানে কিছু অনিয়ম হলেও ছয় আসনের ভোট সুষ্ঠুই হয়েছে। গড়ে ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ছয় আসনের নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

ছয় আসনের নির্বাচন ইসির নিয়ন্ত্রণে ছিল না বলে করা অভিযোগের জবাবে হাবিবুল আউয়াল বলেন, নিয়ন্ত্রণ নেই এমনটি মেনে নিতে পারছি না। নির্বাচন ইসির নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে।

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্যঘোষিত ছয়টি আসনের উপনির্বাচন বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।

আগের কয়েকটি উপনির্বাচনে ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা বসানো হলেও এবার তা করা হয়নি। ছয়টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ মাত্র তিনটি আসনে প্রার্থী দিয়েছে। সেগুলো হলো- বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির কোনো প্রার্থী নেই।

এ নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। আসনটিতে বিএনপির সিদ্ধান্ত অনুসারে পদত্যাগ করার পরও ব্যাপক সমালোচনার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উকিল আবদুস সাত্তার। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদেরও সমর্থন পাচ্ছেন তিনি। একজন স্বতন্ত্র প্রার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা এ আসনের নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০