Shakil Shah
৩ জানুয়ারী ২০২২, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঊর্ধ্বমুখী তেলের বাজার, দেশেও বাড়তে পারে দাম

ভোরের দর্পণ ডেস্ক:

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম। বিশ্বজুড়ে ওমিক্রনের বিস্তার এবং দেশে দেশে বিধিনিষেধ ফেরা সত্ত্বেও ২০২২ সালে বিশ্ববাজারে তেলের চাহিদা বাড়ার বিষয়ে আশাবাদী বিনিয়োগকারীরা। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের বাজারেও দাম বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে গত ২২ ডিসেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে কো-অর্ডিনেশন কাউন্সিলের সভায় তেলের দাম বৃদ্ধির সুপারিশ করা হয়।

সোমবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৩ মিনিট পর্যন্ত অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ বা ৯৫ সেন্ট। এদিন বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭৮ দশমিক ৭৩ ডলারে।

দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলেরও। সোমবার ব্যারেলপ্রতি ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ০৩ ডলার বেড়ে বিক্রি হয়েছে ৭৬ দশমিক ২৪ ডলারে।

এ বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় তেলের ব্রোকার পিভিএমের টামাস ভার্গা বলেন, বিশ্বব্যাপী সংক্রমণের হার বাড়ছে, কয়েকটি দেশে বিধিনিষেধ জারি হয়েছে। এতে অন্যদের মতো আকাশভ্রমণ খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরও আশাবাদী বিনিয়োগকারীরা।

তিনি বলেন, মনে হচ্ছে, করোনার বর্তমান ধরনটি (ওমিক্রন) তার পূর্বসূরীদের তুলনায় কম গুরুতর উপসর্গ তৈরি করে, যা মহামারির চতুর্থ ঢেউ সামলাতে আমাদের সাহায্য করতে পারে।

রয়টার্সের তথ্যমতে, করোনাভাইরাস মহামারির আঘাত থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা এবং ওপেক প্লাস জোটের তেল সরবরাহ কমানোর প্রভাবে গত বছর ব্রেন্ট ক্রুড অয়েলের চাহিদা অন্তত ৫০ শতাংশ বেড়েছিল। বিশ্বজুড়ে ভাইরাসের সংক্রমণ নতুন রেকর্ড গড়লেও তেলের চাহিদাবৃদ্ধির গতি ঠেকাতে পারেনি। ২০২২ সালে এর চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বহুজাতিক ব্যাংক ইউবিএসের বিশ্লেষকদের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বৈশ্বিক তেলের চাহিদা ২০১৯ সালের মাত্রা ছাড়িয়ে যেতে চলেছে। ক্রুড এবং তেল জাতীয় পণ্যের দামে এর ইতিবাচক প্রভাব পড়া উচিত। আমরা আশা করছি, ২০২২ সালে ব্রেন্টের দাম বেড়ে ৮০ থেকে ৯০ ডলারের মধ্যে থাকবে।

বিশ্বজুড়ে ওমিক্রনের সংক্রমণ প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। এতে ইংরেজি নতুন বছর উদযাপনের আনন্দ অনেকটাই ম্লান ছিল। গত রোববার (২ ডিসেম্বর) চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যেই তেল উৎপাদন দৈনিক দুই লাখ ব্যারেল কমিয়ে দিচ্ছে লিবিয়া। পাইপলাইন সংস্কারের জন্য অন্তত এক সপ্তাহ সীমিত উৎপাদনে থাকবে তারা।

এ অবস্থায় আগামী মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফের বৈঠকে বসছে তেল রপ্তানিকারকদের জোট ও এর মিত্র দেশগুলো (ওপেক প্লাস)। তাদের নীতিনির্ধারণী ওই বৈঠকের আগে ওপেক প্লাসের একটি প্রতিবেদন হাতে পেয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিতে ওমিক্রনের প্রভাব মৃদু এবং ক্ষণস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

শ্রীপুরে বনের গেজেটভুক্ত জমির রাজস্ব আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন

চন্দনাইশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

লংগদুতে মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

১০

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

১১

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

১২

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৩

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

১৪

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

১৫

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

১৬

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

১৭

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১৮

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১৯

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

২০