Bhorer Darpan
৩০ জুলাই ২০২৪, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুক না পেয়ে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ 

যৌতুক না পেয়ে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ

যৌতুকের টাকা না পেয়ে গর্ভের সন্তানকে হত্যার পর স্ত্রীকে তালাকের নোটিস পাঠানোর অভিযোগ উঠেছে ইমরান আলী (২৭) নামে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী, শ্বশুর-শাশুড়িসহ ছয় জনের বিরুদ্ধে গত ১৪ জুলাই লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছেন ভুক্তোভোগী রিতু আক্তার। মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যম কর্মীদের কাছে রিতু আক্তার নিজেই একথা জানান।

রিতু আক্তার জানান, দাবি করা ১০ লাখ টাকা না পাওয়ার ক্ষোভে মা-বাবা ও বোন-ভগ্নিপতির যোগসাজশে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই তার গর্ভের সন্তানকে হত্যা করেন স্বামী ইমরান আলী। পাশাপাশি তাকে তালাকের নোটিস দেওয়া হয়েছে। 

রিতু আক্তারের করা মামলার অন্য আসামিরা হলেন- ইমরান আলীর বাবা ও ঠাকুরগাঁও সদর উপজেলার খোচাবাড়ি কিসমত দৌলতপুর গ্রামের ইউসুফ আলী (৬০), তার স্ত্রী গুলবাহার বেগম (৫৫), ইউসুফ আলীর বড় মেয়ে শ্যামা বেগম ( ৩৬) ছোট মেয়ে সাথী বেগম (৩২) ও দুই জামাতা মেকলেছুর রহমান ও আবু ছালাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর  ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইমরান আলীর সঙ্গে লালমনিরহাটের হাতিবান্ধা থানার পশ্চিম বেজগ্রাম এলাকার আমিনুর রহমানের মেয়ে রিতু আক্তারের বিয়ে হয়। সেসময় মেয়েকে ৩ লাখ টাকার স্বর্ণের গহনা ও জামাইকে আড়াই লাখ টাকা দামের একটি মোটরসাইকেল দেন রিতু আক্তারের পরিবার। চাকরির কারণে বিয়ের কয়েক মাস পর স্বামী-স্ত্রী রংপুর মহানগর দেওডোবা ডাঙ্গী এলাকার ভাড়া বাসায় ওঠেন। সে সময় রিতু আক্তার অন্তঃসত্ত্বা হন। একপর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। পরবর্তীতে ইমরান রিতু আক্তারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেলে গর্ভের সন্তান নষ্ট এবং তাকে তালাক দিবেন বলে হুমকি দেন। এরপর থেকেই শুরু হয় নির্যাতন।

চলতি বছরের ৪ এপ্রিল দোকান থেকে এমএম কীট নামে ৫টি ট্যাবলেট জোর করে রিতু আক্তারকে খাইয়ে মুখ চেপে ধরেন ইমরান আলী। প্রচণ্ড পেটে ব্যাথা ও রক্তপাতের কারণে রিতু আক্তারের গর্ভপাত ঘটে। পরদিন ১০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রী রিতু আক্তারকে বাবার বাড়ি লালমনিরহাটে পাঠিয়ে দেন ইমরান আলী। ১০ লাখ টাকা ছাড়া সংসার করবেন না বলেও জানান ইমরান আলী। 

রিতু আক্তার বলেন, ‘আমরা দুই জনই প্রেম করে বিয়ে করেছি। তার পরিবার বিয়ে মেনে না নেওয়ায় আমি বাবার বাড়িতে থাকি। দুই জনই শিক্ষিত হওয়ায় দাম্পত্য বিষয় নিয়ে শঙ্কা ছিল না। পরে রংপুরে ভাড়া বাসায় উঠি। সংসারে যাবতীয় আসবাপত্র আমার বাবা কিনে দেন। ভালোই চলছিলো আমাদের সংসার। একদিন ১০ লাখ টাকা যৌতুক দাবি করে সে। আমি এতো টাকা বাবার কাছে থেকে আনতে পারবো না বলে জানাই। সে আমাকে মারধর করে এবং গর্ভের সন্তানকে হত্যা করে। পরে আমার সঙ্গে সংসার করবে না বলে ডিভোর্স (তালাক) নোটিস পাঠায়।’ 

তিনি আরও বলেন, ‘আমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি স্বামীর সঙ্গে। তার একটাই কথা ১০ লাখ টাকা ছাড়া সে সংসার করবে না।’

রিতু আক্তার বলেন, ‘আমি উপায় না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছি। আদালতের কাছে আমার অনাগত সন্তানকে হত্যা এবং আমার সাথে ঘটে যাওয়া সব অন্যায়ের বিচার চেয়েছি।’

অভিযুক্ত ইমরান আলী ও তার বাবা ইউসুফ আলীসহ অন্য আসামিদের সঙ্গে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আদালতে একটি মামালা করেছেন রিতু আক্তার। মামলাটির তদন্ত চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওয়াতায় আনা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০